ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের প্রচার সম্পাদক মারুফ আহমেদ।

সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব শাহ আলম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন ও আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আমীর মাস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য সাকিব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলা ও মতবিনিময়ের এক অনন্য আয়োজন, যেখানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব শুরু থেকেই উপজেলার বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x