ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসের প্রধান আয়োজন হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x