ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান পুলিশের ওপরে উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ 

    ‌‌     স্টাফ রিপোর্টার 

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল।

 এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

‎

‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়ারীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়। 

একপর্যায়ে তারা আটক জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

‎

‎তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।

‎

‎স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।

‎

‎এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম  জানায় জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ৭ জুয়ারীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান পুলিশের ওপরে উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x