ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদী প্রেসক্লাবের অনুষ্ঠানে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ড. মঈন খান

নরসিংদী, বুধবার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, সাংবাদিকরাই তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরেন, যা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশের উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং ইফতার অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদী প্রেসক্লাবের অনুষ্ঠানে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ড. মঈন খান

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x