বাংলাদেশে জিমন্যাস্টিকসের বাতিঘর কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ
মোঃ শফিকুল ইসলাম তুহিন
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার লামার সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ‘আমরা পারি জিমন্যাস্টিকস’ কার্যক্রমের মাধ্যমে দেশের জিমন্যাস্টিকসে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
২০১২ সালে যাত্রা শুরু করে আজ তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখছে।
২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অর্জন করেছে ৫৫৬টি পদক (২১৮ স্বর্ণ, ১৮৯ রৌপ্য, ১৪৯ ব্রোঞ্জ) এবং আন্তর্জাতিক অঙ্গনে জিতেছে ৩৪টি পদক।
সাম্প্রতিক জাতীয় প্রতিযোগিতাগুলোতে দলগত ও ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা।
জাতীয় দলের হাইপারফরমেন্স ক্যাম্পে থাকা অধিকাংশ জিমন্যাস্টই এই কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী যা তাদের প্রশিক্ষণের মান ও সক্ষমতারই প্রমাণ।
মতামত