ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: স্বয়ংক্রিয় সিগন্যাল চালুর ঘোষণা, নিহতদের পরিবারকে অনুদান

কুমিল্লা, ২২ মার্চ: কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন আমিনুর রশীদ।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, হতাহতদের ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসা নিশ্চিতের কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, কুমিল্লার এই দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, গুরুতর আহতদের প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বা প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, এই ভয়াবহ দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপদ রেলক্রসিং ব্যবস্থা নিশ্চিতের দাবি জোরালো হয়েছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: স্বয়ংক্রিয় সিগন্যাল চালুর ঘোষণা, নিহতদের পরিবারকে অনুদান

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x