ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২১-এর বেশি, আহত বহু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ২১ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেনটির সঙ্গে চুয়াডাঙ্গা থেকে নোয়াখালী চন্দ্রঘোনাগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেনটি বাসটির মাঝ বরাবর সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে সামনে ঠেলে প্রায় এক কিলোমিটারেরও বেশি দূরে কচুয়া চৌমুহনী এলাকার উত্তরাংশে গিয়ে থামে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ১২ জনের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।

বাসটিতে প্রায় ৩৫ থেকে ৩৬ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে মাত্র ৭ থেকে ৮ জন জীবিত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২১-এর বেশি, আহত বহু

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x