বনিতিয়শ্রীতে আজ ঐতিহাসিক মহান ইসলামী সম্মেলন ও ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল
যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ধর্মীয় মিলনমেলার প্রস্তুতি সম্পন্ন
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার বনিতিয়শ্রী, ফতেপুর এলাকায় আজ (শনিবার, ২১ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহান ইসলামী সম্মেলন ও ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল। বনিতিয়শ্রী যুব সমাজ ও সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর খলিফা, প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।
প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন মুফতি শামসুল ইসলাম মাদানী এবং বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মাওলানা নুরুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।
আয়োজক সূত্রে জানা যায়, ইসলামের সুমহান আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং যুব সমাজকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমনে এটি এক বিশাল ধর্মীয় জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থেকে মাহফিলকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
মতামত