পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সায়মন খান প্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এই আনন্দঘন মুহূর্ত সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি গ্রাহকদের অবিচল আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই আস্থাই তাদের এগিয়ে চলার মূল প্রেরণা।
সায়মন খান আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও গ্রাহকদের সঙ্গে জাভান হোটেলের সম্পর্ক আরও দৃঢ় ও সুদৃঢ় হবে। তিনি ঈদের এই শুভক্ষণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
পরিশেষে তিনি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

মতামত