হারাম-হালাল ও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান—হযরত মাওলানা নিজামুদ্দিন চিশতিয়া
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার সম্মানিত ইমাম ও মাদ্রাসাতুল হাসানওয়াল হোসাইন (রা:) ইসলামিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতী সকল মুসলমানদের প্রতি হারাম-হালাল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, মানবজীবনকে সুন্দর ও কল্যাণময় করতে হলে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এবং হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনসহ সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সকলের প্রতি জোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি মানুষকে ন্যায় ও সত্যের পথে চলতে হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।
মতামত