ঈদুল ফিতর উপলক্ষে হাজী ফরহাদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাজী ফরহাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। ঈদের এই মাহাত্ম্য আমাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এবং সমাজে প্রতিষ্ঠিত হোক শান্তি ও সৌহার্দ্য—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।
মতামত