নামাজের জামাত প্রশংসায় ভাসছে বেতকাপা পূর্ব পাড়া জামে মসজিদ ঈদগা মাঠ।
সাংবাদিক মোঃ আহসান হাবিব দুখু মিয়া পলাশবাড়ী প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এবারই প্রথম ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হয়েছে। ৬ নং বেতকাপা গ্রামে অবস্থিত । পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে।
এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া।
মসজিদটির মহিলারা ৩-৪ বছর যাবত তারাবির নামাজ নিয়মিত ভাবে আদায় করছে।
তাহারা বলেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তারাবির নামাজ ও ঈদের নামাজ নিয়মিত ভাবে জামাতের সঙ্গে অনুষ্ঠিত হবে।
স্থানীয় একাধিক মুসল্লী জানান তাদের জানা মতে পলাশবাড়ীতে এই প্রথম ঈদুল ফিতরের নামাজ জামাতের সঙ্গে আদায় করিবেন।
পাশাপাশি ঈদের নামাজের জামাতেরও সুব্যবস্থা করেছে মসজিদ কমিটি ও স্থানীয় মুরুব্বিয়ানরা। তারা এটিকে উপজেলার জন্য একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে মহিলা মুসল্লীরাও সন্তোষ প্রকাশ করে বলেন আমরা আগে এভাবে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাইনি।
এই উদ্যোগ আমাদের জন্য অনেক আনন্দের ও উৎসাহব্যঞ্জক।
ভবিষ্যতেও যেন এমন ব্যবস্থা অব্যাহত থাকে সেটাই আমাদের প্রত্যাশা
স্থানীয় সচেতন মহল মনে করছেন এই উদ্যোগ ধর্মীয় অনুশীলনে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।
মতামত