কালিগঞ্জে তেল সিন্ডিকেট ভাঙতে এমপি রবিউল বাশারের অভিযান: স্বস্তি ফিরল জনমনে
ইব্রাহীম হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে সরাসরি মাঠে নেমেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তার আকস্মিক পরিদর্শনের পরই স্বাভাবিক হতে শুরু করেছে তেল সরবরাহ ব্যবস্থা। দীর্ঘদিনের ভোগান্তির পর পেট্রোল পাম্প থেকে তেল পেয়ে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল বিক্রি সীমিত বা বন্ধ রাখা হচ্ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ ভোক্তারা। এমন পরিস্থিতির খবর পেয়ে দেরি না করে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে নলতা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর তিনি কালিগঞ্জ ফিলিং স্টেশন ও স্টার ফিলিং স্টেশনেও যান।
কালিগঞ্জ ফিলিং স্টেশনে গিয়ে তিনি বিপুল পরিমাণ পেট্রোল মজুত থাকার প্রমাণ পান, অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল অবিলম্বে বিক্রি করতে হবে।”
এমপির এই কঠোর অবস্থানের পর মুহূর্তেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। তার উপস্থিতিতেই পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়। কয়েকদিন ধরে তেল সংকটে ভোগা মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং এমপির এমন দ্রুত ও সাহসী পদক্ষেপকে স্বাগত জানান।
পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
মতামত