লালমাইয়ে হরিশ্চর স্পোর্টস একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলায় হরিশ্চর স্পোর্টস একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ মার্চ,২০২৬ খ্রিঃ, ২৭ রমজানে একাডেমির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিশ্চর স্পোর্টস একাডেমির সভাপতি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি বক্তব্য বলেন, ক্রীড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন ও আনোয়ারুল আজিম। এছাড়াও একাডেমির পরিচালক সাজ্জাদ হোসেনসহ প্রায় ৭০ জন সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটপ্রেমী সংগঠন ‘ক্রিকেট হকার লালমাই জুন’-এর অন্যতম সদস্য শাকিল হোসেন।
হরিশ্চর বাইতুল আমান জামে মসজিদের ইমাম মোহাম্মদ হুমায়ুন কবির দোয়া ও মোনাজাত পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত