লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগের সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার পূর্বে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিঃ বিকেল ৪ টায় লালমাই উপজেলা মডেল মসজিদের বারান্দায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ত্ব করেন উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু,সিনিয়র যুগ্ম আহবায়ক ও পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোঃ বোরহান উদ্দিন।
মোনাজাতে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করা ও প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়েছে।
মতামত