ফতেপুরে হৃদয় আলম খান ও সোলাইমান খানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হৃদয় আলম খান ও সোলাইমান খান।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য পরিলক্ষিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয় এবং তাদের সম্মানে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত অতিথিরা হৃদয় আলম খান ও সোলাইমান খানের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এমন মানবিক ও ধর্মীয় আয়োজন শুধু ইফতারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে—যা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
মতামত