লালমাইয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক ১১.৩০মিঃ সোমবার, মতবিনিময় সভায় অংশ নেবেন কৃষিমন্ত্রী
(নিজস্ব প্রতিবেদক)
সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় দোষারীচৌ খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১.৩০ টায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো লালমাই উপজেলাতেও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করা হচ্ছে।
উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোষারীচৌ খালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী হাজী আমীন উর রশীদ এমপি মহোদয়।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া -এর। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু জানান, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সরকার দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মতামত