বাহরাইন প্রবাসী সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা লাভ করেছেন। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উজ্জ্বলভাবে তুলে ধরার জন্য এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান কায়সার হাসান এবং মহাসচিব মোহাম্মদ আল-আমিন শাওন (এলএলবি) জানান, তৃণমূল সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বাহরাইন প্রবাসী সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু বর্তমানে বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমাই প্রেস ক্লাবের সদস্য,
বাহরাইন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য এবং কার্যনির্বাহী সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসোক) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য— দৈনিক যুগ-যুগান্তর, যেযে টিভি, দৈনিক বাংলাদেশ স্বাধীন,
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি এবং আরও কয়েকটি পত্রিকা। তিনি প্রাপ্ত এই সম্মাননাকে তার সাংবাদিকতা জীবনের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
মতামত