লালমাই প্রেসক্লাবের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার লালমাই উপজেলার সংবাদকর্মীদের একমাত্র পেশাজীবী সংগঠন লালমাই প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজানের মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা একসঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
মতামত