ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ, ক্যান্সার আক্রান্ত বিধবা নাহারের মানবেতর জীবন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় তিতাস গ্যাস কার্যালয়ের বিপরীতে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এতে ক্যান্সারে আক্রান্ত স্বামীহারা নারী নাহার দুই সন্তানসহ গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, প্রায় তিন-চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান নাহারের স্বামী ফারুক। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কষ্টের মধ্যেই জীবনযাপন করছেন নাহার। তিনিও দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। একটি সেলাই মেশিনে কাজ করে সামান্য আয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে নাহারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল হাই তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে লিখিত দলিলের মাধ্যমে বসতবাড়ির জমি ভাগ করে দেন। সেই অনুযায়ী স্বামী ফারুকের অংশে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন নাহার ও তার সন্তানরা।

অভিযোগ রয়েছে, সম্প্রতি ফারুকের ছোট ভাই কামাল তার জমির অংশ অন্য একজনের কাছে বিক্রি করেন। পরে জমির নতুন ক্রেতা এনামুল তার ভাই নাজিরকে নিয়ে ওই বাড়ির পুরো জায়গা দখলের চেষ্টা শুরু করেন।

ভুক্তভোগীর অভিযোগ, নাজিরের নেতৃত্বে কয়েকজন লোক একাধিকবার বাড়িতে এসে তাকে ভয়ভীতি দেখায় এবং বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেয়। এক পর্যায়ে তারা বাড়ির একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেয়।

নাহার জানান, হুমকির মুখে তিনি কিছুদিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সামনে একটি বড় প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে তার চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ওই প্রাচীর নির্মাণের ফলে শুধু নাহারের নয়, আশপাশের আরও কয়েকটি পরিবারের চলাচলেও সমস্যা তৈরি হয়েছে।

এ বিষয়ে জমি বিক্রেতা কামাল বলেন, তিনি কখনো চলাচলের রাস্তা বিক্রি করেননি। জোর করে রাস্তায় দেয়াল তুলে পথ বন্ধ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে ভুক্তভোগী নাহার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী নাহার দ্রুত প্রাচীর অপসারণ করে তার স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ, ক্যান্সার আক্রান্ত বিধবা নাহারের মানবেতর জীবন

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x