সাতক্ষীরায় বেড়াতে গিয়ে খুলনার যুবক নিখোঁজ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ সোহাগ (৩০) নামে এক যুবক সাতক্ষীরায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখ সকালে তিনি সাতক্ষীরা জেলার প্রতাপনগর এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সোহাগের বাবার নাম আলহাজ্ব (মৃত) নাসির উদ্দিন সরদার। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় চার ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল চেকের লুঙ্গি, গোল গলা গেঞ্জি ও একটি টি-শার্ট।
পরিবারের সদস্যরা জানান, সোহাগ মানসিক প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন, তবে স্পষ্টভাবে বলতে পারেন না।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯১০-৬২৬৭৮৬ অথবা ০১৩১৬-৪৭৯৩০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও উক্ত নম্বরটি WhatsApp-এও যোগাযোগযোগ্য।
মতামত