ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্তি ও সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন আহ্বায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এ সময় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহানও বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নির্বাহী সদস্য কামাল হোসেন, মনির হোসেন ডালিমসহ অন্যান্য নির্বাহী সদস্যরা। সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আসন্ন ঈদ পুনর্মিলনী আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করে দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, লালমাই, কুমিল্লা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x