সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঢাকা, ৬ মার্চ:
অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান–কে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও ঘোষণার ক্ষেত্রে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তার দাবি, তা না হলে কীভাবে খলিলুর রহমান মন্ত্রী হলেন।
তিনি আরও বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার পথে তারা বাধা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জোর করে হারিয়ে দেওয়ার পরও জামায়াত দেশের স্বার্থে অনেক কষ্টে নির্বাচন মেনে নিয়েছে।” তিনি রিজওয়ানা হাসানের বক্তব্যের উল্লেখ করে বলেন, এতে প্রমাণ হয় তিনি একটি অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি তদন্ত করে বিচারিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায়ে বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন ঝুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারি দল ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী কাজ করতে চায়
মতামত