ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাগলা থানার এসআই মোতালেবের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার | দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি, দৈনিক বাংলার চোখ ও আনন্দ টিভি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা ও মাসোহারা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব।

স্থানীয়দের অভিযোগ, পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং অভিযোগ রয়েছে, ওইসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার বিনিময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে এসআই মোতালেবের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা প্রকাশ্যেই চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন দেখা যায় না। এতে করে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একটি অংশের সখ্যতার কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মোতালেবের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এলাকায় মাদক ব্যবসা বন্ধ হয় এবং যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু সাহেবের হস্তক্ষেপ কামনা করেছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাগলা থানার এসআই মোতালেবের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x