ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরল 'ক্যারোলি সিনড্রোমে' আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি

'বিরল 'ক্যারোলি সিনড্রোমে' আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি 

নীলফামারী প্রতিনিধি:

​দেশের প্রথম বিরল 'ক্যারোলি সিনড্রোম' (Caroli Syndrome) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছোট্ট শিশু মোছাঃ সিরাতুল জান্নাত। ৩য় শ্রেণির এই মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতেআ উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসার বিপুল খরচ মেটাতে গিয়ে  নিঃস্ব হয়ে পড়েছে তার দরিদ্র পরিবার।

​অভাবের সংসারে মরণব্যাধির হানা

​কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ শাহ আলমের কন্যা সিরাতুল জান্নাত। সে সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী (রোল-২৬)। প্রায় এক বছর আগে সিরাতুলের দেহে এই বিরল রোগ ধরা পড়ে। বর্তমানে সে ঢাকার পিজি হাসপাতালে (BSMMU) চিকিৎসাধীন রয়েছে।

​নিঃস্ব পরিবার, শেষ সম্বলটুকুও নেই

​সিরাতুলের মা মোছাঃ সুলতানা রাজিয়া জানান, মেয়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বসতভিটা ও শেষ সম্বলটুকু বিক্রি করে আজ তারা নিঃস্ব। সিরাতুলের বাবা ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু তিনিও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সরকারি বিভিন্ন দপ্তরের সাহায্য পেলেও বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​চিকিৎসকদের পরামর্শ

​পিজি হাসপাতালের চিকিৎসকদের মতে, বাংলাদেশে এই রোগটি অত্যন্ত বিরল। সিরাতুলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। অন্যথায় শিশুটিকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।

​সাহায্যের আবেদন

​একজন অসহায় মা হিসেবে সুলতানা রাজিয়া দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে তার মেয়ের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। আপনাদের সামান্য সহযোগিতায় ফিরে পেতে পারে একটি নিষ্পাপ শিশুর প্রাণ।

​সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:

নাম: মোছাঃ সুলতানা রাজিয়া

মোবাইল (বিকাশ/নগদ): ০১৭৫৭৮৬৭৮৫৮

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরল 'ক্যারোলি সিনড্রোমে' আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x