ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খাল ভরাট ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে খাল ভরাট, ড্রেন ও কালভার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের মূল সতাল (ভট্টাচার্য্যপাড়া) বৌলাই এলাকায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও এলাকার সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন খাল অবৈধভাবে ভরাট করা হচ্ছে। একই সঙ্গে অনেক স্থানে ড্রেন ও কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছে।

কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট হামিদা বেগম, অধ্যাপক সাইদুল ইসলাম, জুমেল বাপা, সদস্য শফিকুল ইসলাম সোহেল ও সদস্য জোনায়েদসহ স্থানীয় সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নুয়েল। তিনি বলেন, খাল ও জলাধার রক্ষা না করলে শহরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে এবং জলাবদ্ধতার সমস্যা আরও বাড়বে। তাই দ্রুত এসব অবৈধ দখল উচ্ছেদ করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খাল ভরাট ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x