১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে যোগ্য নেতৃত্বের আহ্বান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মারুফ আহমেদ
এম আল আমিন
প্রতিনিধি গোয়াইনঘাট
১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে আগামী নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে আলোচনা। সচেতন মহলের দাবি—এবার এমন একজন চেয়ারম্যান প্রয়োজন, যিনি হবেন দূরদর্শী, শিক্ষিত, প্রাজ্ঞ আলেম এবং নৈতিকতা ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।
এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সামনে আসছে এক উজ্জ্বল নাম—মাওলানা মারুফ আহমেদ। এলাকাবাসীর মতে, তিনি দ্বীনি জ্ঞান ও আদর্শে পরিপূর্ণ একজন আলেম হওয়ার পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবেও এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
স্থানীয়রা জানান, ব্যক্তি নয়—যোগ্যতাকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, সুশাসিত ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়তে চান তারা। এ লক্ষ্যে মাওলানা মারুফ আহমেদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
পরিবর্তনের প্রত্যাশায় ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের সচেতন জনগণ এখন যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।
মতামত