ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত এ ব্যক্তিকে ধরতে বারবার অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শফিকুল ইসলাম হেকমত আলীর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবং দূর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া গত পৌর নির্বাচনের সময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ‘ডেভিল হান্ট’ অভিযানের সময়ও তাকে গ্রেফতার করা যায়নি। তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তথ্যানুসন্ধানে জানা গেছে, তিনি রাজধানী ঢাকার একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দূর্গাপুর উপজেলা বিএনপির একাধিক নেতা দ্রুত তার গ্রেফতার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে ধরতে বারবার অভিযান পরিচালনা করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ অভিযানে চেষ্টার পরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x