হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সদস্য নুরুল হুদার ঈদ শুভেচ্ছা
টেকনাফ, হ্নীলা থেকে প্রতিনিধি ৯ রমজান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ও বারবার নির্বাচিত সদস্য নুরুল হুদা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
আজ ৯ রমজান তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“পবিত্র ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। সারা পৃথিবীর মুসলমান ভাই-বোনদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও ঈদ মোবারক।”
স্থানীয় বাসিন্দারা জানান, নুরুল হুদা দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। ঈদের আগমুহূর্তে তাঁর এমন শুভেচ্ছাবার্তা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
ওয়ার্ডবাসীর প্রত্যাশা, এবারের ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও সমৃদ্ধি।
মতামত