ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রমজান রহমতের মাস: যাকাত আদায়ে মানবতার আহ্বান

টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।

পবিত্র রমজান মাস মানবতার শিক্ষা ও আত্মশুদ্ধির এক অনন্য সময়—এ কথা উল্লেখ করে মাওলানা আশরাফ আলী, টেকনাফ পৌরসভার একজন সম্মানিত আলেম, বলেছেন—রমজান আল্লাহর বিশেষ রহমত, বরকত ও নাজাতের মাস।

তিনি জানান, অষ্টম রোজা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০০৬ ইংরেজি) পালিত হচ্ছে—এই পবিত্র সময়ে আল্লাহতায়ালা তাঁর বান্দাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন। এ মাসে ফরজ ইবাদতের পাশাপাশি সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া প্রতিটি সক্ষম মুসলমানের কর্তব্য।

মাওলানা আশরাফ আলী আরও বলেন, যাদের ওপর যাকাত ফরজ হয়েছে—তারা যেন নিজ নিজ আশপাশের দরিদ্র ও অসচ্ছল মানুষদের খুঁজে বের করে যথাযথভাবে যাকাত আদায় করেন। যাকাত কেবল সম্পদের পবিত্রতাই নিশ্চিত করে না, বরং এটি দরিদ্র মানুষের জীবনে স্বস্তি আনে এবং দাতার জন্য নাজাতের উসিলা হয়ে ওঠে।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলে সামাজিক বৈষম্য কমবে, পারস্পরিক ভ্রাতৃত্ব দৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। পবিত্র এ মাসে দান-সদকা ও যাকাতের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসাই রমজানের প্রকৃত তাৎপর্য।

শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে রমজানের ফজিলত কাজে লাগানোর আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রমজান রহমতের মাস: যাকাত আদায়ে মানবতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x