নড়াইলে প্রতিহিংসার জেরে বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজনকে হত্যার ঘটনার জেরে প্রতিহিংসামূলক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ৯নং সিঙ্গাশোলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ইন্দাদুল শেখ ও তার ছেলে মুন্না শেখ দীর্ঘ এক মাস ধরে বাড়িছাড়া রয়েছেন। এ সুযোগে প্রতিপক্ষ সিংগা গ্রামের সানোয়ার গ্রুপ ও বড়গাতি গ্রামের উজ্জ্বল গ্রুপের লোকজন তাদের বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়িতে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
মতামত