ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আদালত থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন আটক

বরিশাল, ২৫ ফেব্রুয়ারি — বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এদিকে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারকরা বিচার কার্যক্রম বন্ধ রাখেন। বর্তমানে পুরো আদালত প্রাঙ্গণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আদালতে প্রবেশ করেন। এ সময় বিচারক আদালত বর্জন করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়। এর প্রতিবাদে আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও আদালত বর্জন করেন।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস-এর জামিনের প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহানগর আদালত বর্জন করেন আইনজীবীরা। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ এবং তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তালুকদার মো. ইউনুস। জামিনের পর বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জেলা আইনজীবী সমিতির আহ্বানে তারা মহানগরের সংশ্লিষ্ট আদালতগুলো বর্জন করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে কিছু আইনজীবী হট্টগোল করেন এবং বিচার কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় আদালত কক্ষে থাকা চেয়ার-টেবিল উল্টে ফেলা হয় এবং বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় আদালতপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আদালত থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন আটক

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x