ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০ মার্চ উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

ঢাকা, মঙ্গলবার: ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম আগামী ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুবিধাভোগী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে ১৩টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কর্মসূচি শুরু হবে। চার মাস পর পর্যায়ক্রমে সারাদেশে তিন শ্রেণির হতদরিদ্রদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

ঈদের আগেই পরীক্ষামূলক কার্যক্রম

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদের আগেই সারাদেশে প্রায় ১০ হাজার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ চার মাস (মার্চ-জুন) এ কর্মসূচি পরিচালনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ থেকে ১০ কোটি টাকা। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদান-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আট বিভাগের আটটি উপজেলায় পাইলট কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও আরও দুটি উপজেলা যুক্ত করার প্রস্তাব এসেছে। আলোচনায় থাকা সম্ভাব্য উপজেলাগুলোর মধ্যে রয়েছে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ।

ব্যয়ের প্রাথমিক হিসাব

প্রতি উপজেলায় এক হাজার করে মোট প্রায় ১০ হাজার উপকারভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের প্রাথমিক হিসাবে, চার মাসের জন্য প্রতি পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হলে মোট ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকা। আর মাসে ২ হাজার ৫০০ টাকা করে দিলে ব্যয় দাঁড়াবে প্রায় ১০ কোটি টাকা।

বৈঠকে উপকারভোগীর সংখ্যা, নির্বাচনের মানদণ্ড এবং বাস্তবায়ন নীতিমালা চূড়ান্ত করে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি প্রতিবেদন অনুমোদন করলে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। উপকারভোগীর চূড়ান্ত সংখ্যা ও ভাতার পরিমাণ প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১০ মার্চ উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x