ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রমজান ও ঈদ উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কুমিল্লায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ সভার আয়োজন করেন জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ এবং ভেজাল পণ্য বিক্রি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, ঈদ উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।

এছাড়া ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন, টহল কার্যক্রম বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রমজান ও ঈদ উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x