কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কালিগঞ্জ ব্যুরো:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।এ সময় আরও বক্তব্য রাখেন শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি, এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদ আলী এবং গীতা পাঠ করেন উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী,আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ছবিঃ কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনা সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত