ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দারিয়াপুরে সাংস্কৃতিক জোটের উদ্যোগে মর্যাদাপূর্ণভাবে ‘অমর একুশে’ উদযাপন

মোঃ রিয়ায এলাহী রাজন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারিয়াপুর সাংস্কৃতিক জোটের আয়োজনে দারিয়াপুরের শহীদ মিনার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় দারিয়াপুর সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বক্তব্য প্রদান করেন।

 বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতীয় চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিউল হাবিব সিটু বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা ও সংস্কৃতি চর্চা জোরদারের আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিয়াপুর ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, দারিয়াপুর পল্লী নাট্য সংস্থার সভাপতি রুহুল আমিন রিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার, দারিয়াপুর শিশু কণ্ঠের পরিচালক মোজাম্মেল হক সরকার এবং দারিয়াপুর পল্লী বিদ্যুৎ পরিচালক মিজানুর রহমান মামুন। 

পাশাপাশি এলাকার বিশিষ্টজন, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে ‘অমর একুশে’ উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দারিয়াপুরে সাংস্কৃতিক জোটের উদ্যোগে মর্যাদাপূর্ণভাবে ‘অমর একুশে’ উদযাপন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x