প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু নিয়োগ
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মনোয়ারুল কাদির বিটুকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগ প্রদানের লক্ষ্যে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
ডা. মনোয়ারুল কাদির বিটু বর্তমানে ড্যাবের যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মতামত