ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দির সোনাপুর হাটে খাজনার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ষ্টাফ প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটের খাজনা আদায়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে সোনাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসীন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাসের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, আব্দুর রহিম শোভন বিশ্বাসের কাছে খাজনার টাকা চাইলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম, তার চাচা জিন্নাহ, সেলিমসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে রহিম গ্রুপের কয়েকজন আহত হন।

পরবর্তীতে আব্দুর রহিমের সমর্থকরা পাল্টা হামলা চালালে জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভন বিশ্বাসসহ কয়েকজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দির সোনাপুর হাটে খাজনার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x