ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে দুই ভাইকে কুপিয়ে জখম: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ সুমন রহমান স্বজন

দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুর শহরের শাখারীপট্টি এলাকায় দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হামলাকে নৃশংস ও বর্বরোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে জানানো হয়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রুবেল এবং তার ছেলে রাতুল বিরল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফিরোজ ও তার বড় ভাই ফেরদৌসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বক্তারা অভিযোগ করেন, রুবেল ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাম্প্রতিক এ হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো, যার মধ্যে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন অন্তর্ভুক্ত থাকবে।”

মানববন্ধনে শাখারীপট্টি এলাকার বাসিন্দা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরে দুই ভাইকে কুপিয়ে জখম: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x