নাঙ্গলকোট-লালমাইয়ে প্রশাসনিক সেবায় স্বচ্ছতা নিশ্চিতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনা
কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া–এর নির্দেশনায় নাঙ্গলকোট-লালমাই এলাকায় প্রশাসনিক সেবা খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ঘুষ বাণিজ্য যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে উপজেলা নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে বলে জানা গেছে।
এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে থানায় দালালী বা দরবার সিন্ডিকেট গড়ে তোলার কোনো সুযোগ থাকবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও কোনো ধরনের সিন্ডিকেট কার্যক্রম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাঙ্গলকোট-লালমাইয়ের সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক সেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, আগামী পাঁচ বছরে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া তাঁর কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন ও সুশাসনের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।
মতামত