ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)-এর ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আয়োজিত “অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)”–এর ফাইনাল ম্যাচ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় শহীদ জব্বার একাদশ ও শহীদ শফিউর একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল সুফিয়া-মান্নান ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ক্রীড়া, শিক্ষা ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল;

ডা. এস. কে. এম নাজমুল হাসান, বিভাগীয় প্রধান (হেপাটোলজি), শসৈনইমেক;

ডা. মীর নুর উস সাদ (সৈকত), বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, শসৈনইমেক;

ডা. মোঃ নাছিরুজ্জামান সেলিম, সহকারী পরিচালক, শসৈনইমেকহা, কিশোরগঞ্জ;

এবং মোঃ মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মোঃ আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; জনাব আল রাবি, জেনারেল ম্যানেজার, ঝংকার আইটি। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার পাশা।

ফাইনাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোঃ একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ কবির শাহ, সভাপতি, আউটসোর্সিং শসৈনইমেকহা শাখা, কিশোরগঞ্জ।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)-এর ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x