ফরিদপুর -২ আসন থেকে জয়ের পর মন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ফরিদপুর -২ (সালথা ও নগরকান্দা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চুড়ান্ত ফলাফলে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বিজয়ী হয়েছেন।
তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা পথিকের প্রার্থী মাওলানা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর) কে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মাওলানা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর) পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এই আসনের ভোটারদের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দ উৎসব শুরু হয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর এই বিজয়কে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফরিদপুর অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রী সভা গঠনের বিষয় ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্যমন্ত্রী সভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনীতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা।
দলীর সূত্রে জানা গিয়েছে এবার মন্ত্রিসভা আকারে তুলনামূলক ছোট রাখা হতে পারে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় জোরালোভাবে উঠে এসেছেন শাম ওবায়েদ ইসলাম রিঙ্কু নাম।
বিশেষ করে নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে শামা ওবায়েদ মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। বলে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের সক্রিয় ভূমিকা তাকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা এগিয়ে রেখেছে।
এদিকে বিএনপি'র সিনিয়তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ আরো বেশ কয়েকজনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনা রয়েছে। এছাড়া তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নবনির্বাচিত কয়েকজন এমপি কেও প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে। তবে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবুও ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ রিংকুর সম্ভাবনা মন্ত্রিত্ব নিয়ে ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মতামত