ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকা-১১ আসনের ফলাফল স্থগিত বা বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ঘোষিত ফলাফলে গুরুতর অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ফলাফল স্থগিত বা বাতিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এম এ কাইয়ুম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে এই আবেদন জমা দেন।

আবেদনে এম এ কাইয়ুম উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ভোটগ্রহণ ও গণনা শেষে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (RPO, 1972) এবং সংশ্লিষ্ট নির্বাচনী বিধিমালার একাধিক ধারার পরিপন্থী গুরুতর অনিয়মের মাধ্যমে প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৩১ ও ৩৭ অনুযায়ী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া বাধ্যতামূলক হলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। একই সঙ্গে ধারা ৪২ ও ৪৩ অনুযায়ী ভোট গণনার সময় প্রার্থী ও এজেন্টদের উপস্থিতি এবং গণনার স্বচ্ছতা নিশ্চিত করার যে বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রদত্ত ১৫ থেকে ৫০টি করে বৈধ ভোট অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে। সব কেন্দ্র মিলিয়ে অন্তত ৩ হাজার ৫০০ ভোট পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়।

বেরাইদ এ কে এম রহমতউল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে গভীর রাতে প্রায় ১ হাজার ২০০ এবং রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রায় ১ হাজার ৫০০ ভোট অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে। দুটি কেন্দ্রে মিলিয়ে প্রায় ২ হাজার ৭০০ ভোটের কারসাজির অভিযোগ করা হয়।

বাড্ডা হাই স্কুল ভোটকেন্দ্রে ‘মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান’-এর কারণে প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকায় বহু ভোটার ভোট দিতে না পেরে ফিরে যান।

বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার সময় প্রার্থী এজেন্টদের বাধা প্রদান ও বহিষ্কারের অভিযোগ ওঠে।

কেন্দ্রভিত্তিক ফলাফল বিবরণীর সঙ্গে চূড়ান্ত ফলাফলের হিসাবের অসামঞ্জস্য পাওয়া গেছে।

আপত্তিকৃত ভোট যথাযথভাবে নিষ্পত্তি না করেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং পুনর্গণনার আবেদন বিবেচনায় নেওয়া হয়নি।

ইসির কাছে চার দফা আবেদন,এসব অনিয়মের প্রেক্ষিতে এম এ কাইয়ুম নির্বাচন কমিশনের কাছে—

ঢাকা-১১ আসনের ঘোষিত ফলাফল স্থগিত বা বাতিল ঘোষণা,

সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে পুনরায় ভোট গণনার নির্দেশ,নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন,

ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে এম এ কাইয়ুম বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা রক্ষার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঢাকা-১১ আসনের ফলাফল স্থগিত বা বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x