উখিয়া–টেকনাফ আসনে ৯২৯ ভোটে ধানের শীষের জয়
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ
কক্সবাজার জেলার উখিয়া–টেকনাফ আসনে টানটান উত্তেজনার নির্বাচনে মাত্র ৯২৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছে ১,২২,৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১,২১,৯৮০ ভোট। ফলে ৯২৯ ভোটের অল্প ব্যবধানেই নির্ধারিত হয় বিজয়-পরাজয়।
ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। শুরু থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে থাকায় তাঁর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মতামত