ঝলম উওর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম'র জানাজা অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উওর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম'র রাত ২ টায় কুমিল্লার একটি হাসপাতালে আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না-(লিল্লাহ -- রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর,তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা অদ্য বাদ জোহর বেরনাইয়া হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। তার স্মৃতিচারন করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মোবারক উল্লাহ মজুমদার, প্রফেসর আলী মর্তুজা,আবদুল হাই, যুগ্নসাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল আলম বাচ্চু, উওর ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান পাটোয়ারীসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম কে দেখে গেছেন এবং পরিবারের সকলকে শান্তনা দিয়েছেন। এবং মরহুম শাহ আলম এর ছেলেমেয়ের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাএদলের নেতৃবৃন্দসহ বিপুল পরিমান মুসল্লির সমাগম ঘটে।
মতামত