ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে শেষ নির্বাচনী জনসভা সরকার গঠন করতে পারলে ঈদগাঁওকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপ দেয়া হবে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, ঈদগাঁও উপজেলা একটি উন্নয়ন সমৃদ্ধ এলাকা। কিন্তু দেড়যুগ ধরে এ এলাকার কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণসহ এ উপজেলাকে একটি সমৃদ্ধ আধুনিক উপজেলা রূপান্তর করা হবে। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঈদগাঁও স্টেশনে আয়োজিত ধানের শীষের জনসভায় তিনি এসব কথা বলেন।

কাজল বলেন, বিএনপি আর আমার উপর আস্থা রাখুন; ইনশাল্লাহ ঈদগাঁও’র চিত্র পাল্টে যাবে। খাসজমিতে বসবাসকারী ও ভূমিহীনদের জন্য ভূমি বন্দোবস্ত করা হবে। আধুনিক অবকাঠামো নির্মাণ করে এক বছরের মধ্যে ঈদগাঁওকে পূর্ণাঙ্গ উপজেলাতে রূপান্তর করা হবে। কোনো রাস্তঘাট ভঙ্গুর অবস্থায় থাকবে না। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

লুৎফুর রহমান কাজল বলেন, ঈদগাঁওতে এখনো পর্যন্ত ফায়াস সার্ভিস স্টেশন না থাকা অত্যন্ত কষ্টকর বিষয়। ফায়ার সার্ভিস স্টেশন ছাড়া ঈদগাঁওবাসী নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় আসলে এক বছরের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।

বিএনপি কারিগরি শিক্ষাকে গুরুত্বের সাথে নিয়েছে উল্লেখ করে সাবেক এ সাংসদ বলেন, দেশে মাস্টার্স ডিগ্রি, ডক্টর ডিগ্রি পাশ করে অনেকে বেকার জীবন কাটাচ্ছেন। কারণ তাদের যুগোপযোগী দক্ষতা নেই। তাই  আমরা ক্ষমতায় বসলে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশের বেকারত্ব দূর করবো। এ জন্য শিল্পসৃমদ্ধ এলাকা হিসেবে ঈদগাঁওতে একটি কারিগরি কলেজ স্থাপন করা হবে।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতার থেকে যাওয়ার পর ঈদগাঁওতে রাস্তাঘাটসহ অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ফলে পুরো ঈদগাঁওয়ের সব রাস্তাঘাট ভঙ্গুর হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে প্রথম বছরেই সব রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন করে দেবো।

বিএনপির এ প্রার্থী বলেন, কক্সবাজারের নেতৃত্বদানকারী অধিকাংশই ঈদগাঁওর সন্তান। এ অঞ্চল থেকেই খালেকুজ্জামান, লুতু মিয়া, মোস্তাক আহাম্মদ চৌধুরী, শহীদুজ্জামানের বিজয় হয়েছে। ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে বিজয় হয়ে আপনাদের প্রতিনিধি হতে আমি সংসদের যাবো।

তিনি বলেন, শুনেছি ঈদগাঁওতে জামায়াতের লোকজন ভোটারদের হুমকি দিচ্ছে। এটাতে আপনারা ভয় পাবেন না। এমন কেউ ঈদগাঁওতে জন্ম নেয়নি; যারা আপনাদের ক্ষতি করতে পারে। আমি আপনাদের সাথে আছি।

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, এড. মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, এড. আবু সিদ্দিক ওসমানী, প্রবীণ বিএনপি নেতা মাস্টার আবদুল কাদের,  মরহুম খালেকুজ্জামানের বড়পুত্র তানসির জামান উৎস, আবু তাহের চৌধুরী, আলহাজ্ব আবু সিদ্দিক, হুমায়ুন কবির  কোম্পানি, শহিদুর রহমান শহীদ, মঞ্জুর আলম, শওকত আলম শওকত, , জানে আলম, মোহাম্মদ আলমগীর তাজ (জনি), মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানের পুত্র সামিউজ্জামান, আমির আলী, হারুনুর রশিদ, মোঃ আযমগীর, মামুন সিরাজুল মজিদ প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে দুপুর থেকে উপজেলার সব ইউনিয়ন থেকে বিশাল বিশাল নিয়ে মিছিল নিয়ে হাজার হাজার নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে মিছিল ও জনসভায় যোগ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে শেষ নির্বাচনী জনসভা সরকার গঠন করতে পারলে ঈদগাঁওকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপ দেয়া হবে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x