ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জামপুরের মালিপাড়ায় বিএনপির উঠান বৈঠকে জনতার ঢল: গ্যাস সংযোগ, মাদকমুক্ত সমাজ ও নিরাপত্তার জোর দাবি

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মালিপাড়া এলাকায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি এশার নামাজের পর আয়োজিত এই উঠান বৈঠকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। সভায় সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদত সুমন।

অনুষ্ঠানটির আয়োজন করেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ এবং সঞ্চালনা করেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভূঁইয়া রিপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি সফর আলী কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,

“আজহারুল ইসলাম মান্নান দীর্ঘ ১৭-১৮ বছর ধরে জেল-জুলুম সহ্য করেও সততার রাজনীতিতে অটল আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা সবাই এই সততার রাজনীতিকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাব।”

এ সময় প্রধান অতিথি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সরাসরি শোনেন। এলাকার নারীরা জানান, আজও মালিপাড়ায় গ্যাস সংযোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদক বিস্তার, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দিন দিন বেড়ে চলেছে।

এ বিষয়ে আল মুজাহিদ মল্লিক আশ্বাস দিয়ে বলেন,

“বিএনপি সরকার গঠন করলে এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হলে এই উত্তরাঞ্চলের মানুষের গ্যাস সংযোগসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রয়োজনে আমি নিজে তার সঙ্গে কথা বলব।”

শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জামপুরের মালিপাড়ায় বিএনপির উঠান বৈঠকে জনতার ঢল: গ্যাস সংযোগ, মাদকমুক্ত সমাজ ও নিরাপত্তার জোর দাবি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x