মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত।
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড করা হবে- আবুল কালাম।
মোঃ আবুল খায়েরমনোহরগঞ্জ কুমিল্লা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপি, মহিলা দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক ও পথসভার সভার আয়োজন করা হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ধানের শীষে ভোট দিবেন।
আমি নির্বাচিত হলে আপনাদের এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ আপনাদের এলাকায় মেগা প্রকল্পগুলোর কাজ করব। এই এলাকার মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থায় আরো বেশি উন্নত হতে পারে,সে জন্য আপনার সাথে পরামর্শ কাজ করবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের এলাকায় শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিব কারণ একটি এলাকার মানুষ যত বেশি শিক্ষিত হবে, তত বেশি উন্নত হবে, আপনাদের হাসনাবাদে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ করব, তিনি আরো বলেন, বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষিজ পণ্য সামগ্রী স্বল্প মূল্য সরবরাহ করা হবে।
আমাকে নির্বাচিত করলে প্রত্যেকটি ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে,
আপনাদের এলাকার সবচেয়ে বেশি সমস্যা জনিত কাজগুলো চিহ্নিত করে, অগ্রাধিকার ভিত্তিতে করে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সহসভাপতি ইউসুফ ভূইয়া, আবুল বাসার কিরন, আবদুল মুনাফ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাএদলের নেতৃবৃন্দ।
মতামত