ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আমরা একই বাগানে বিভিন্ন রংঙ্গের ফুলের পরিচর্যা করতে চাই -------আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বিরলের পাইকপাড়ায় ধানের শীষের উঠান বৈঠকে

আমরা একই বাগানে বিভিন্ন রংঙ্গের ফুলের পরিচর্যা করতে চাই

-------আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥

বিরল পৌরসভার পাইকপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) এর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার অংশ হিসেবে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী, কুকুড়ীবন, এনায়েতপুর, ধর্মজৈন,  কামদেবপুর, শাহ মুখদুম বাজার, গছহাটা আশ্রম, কালিয়াগঞ্জসহ বিভিন্ন স্থানের ন্যায় বিরল পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ব্রহ্মপুর পাইকপাড়া মোড়ে শেখ আব্দুর রশিদ তোতা মিয়া এর চাতালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে স্থানীয় মান্যবর ব্যক্তি ও সমাজ সেবক শেখ আব্দুর রশিদ তোতা এর সভাপতিত্বে ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, কেন্দ্রীয় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক তাইয়েবুল ইসলাম তাবু, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর বিএনপি’র সহ-সভাপতি আসাদুল হক হিরা, শরিফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, পৌর বিএনপি’র বৈদেশিক কর্মস্থান বিষয়ক সম্পাদক বেনজির বাবু, সাবেক দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) বলেন, আমরা একই বাগানে বিভিন্ন রংঙ্গের ফুলের পরিচর্যা করতে চাই। এজন্য আমি মালি হতে চাই। একটি বাগানে যেমন লাল, সাদা, কালো, নীল, হলুদ বিভিন্ন রঙ্গের ফুল থাকে আমাদের তেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রে এদেশে বসবাস করি। আমার কাছে সকল ধর্মের মানুষ মিলে আমাদের দেশে একটি বাগান। আর আমি এই বাগানের বিরল-বোচাগঞ্জ এর মালি হিসেবে বাগানে পরিচর্যা করতে চাই, আমি সকল ধর্মের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমরা সকলে মিলে মিশে আমাদের সমস্যাগুলো সমাধান করতে চাই। সারাজীবন আমি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আসছে ১২ ফেব্রুয়ারি-২০২৬ তারিখে প্রত্যেকে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে আমাকে সেবা করার অব্যাহত সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়া মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন বলেই মৃত্যুর পরও অগণিত মানুষ তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমিও আমার জীবদ্দশায় তাঁদের পথ ধরেই এগিয়ে যেতে চাই। মৃত্যুর পরও যেন আমাকে আপনারা সম্মান করেন এজন্য আমি কোন অন্যায়, দূর্নীতি, চাঁদাবাজিকে আশ্রয় দেই না। আপনাদের সাথে ভোটের আগেও যেমন কথা বলতে এসেছি, ভোটের পরও আপনাদের সাথে কথা বলে এলাকার উন্নয়নে সিদ্ধান্ত নিতে চাই। তাই আপনাদের নিকট ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান রইলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরলের পাইকপাড়ায় ধানের শীষের উঠান বৈঠকে

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x