জামালপুর ধানের শীষ বিজয়ের লক্ষ্যে ১১ নং ওয়ার্ড দক্ষিণ বিএনপির আয়োজনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত -
মোঃ আহসান হাবীব সুমন, প্রতিবেদক:
জামালপুর সদর পৌরসভার অন্তর্গত ১১ নং ওয়ার্ডের বাগেরহাটা নূর রাইস মিল মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করেন ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত উঠান বৈঠকের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর সহধর্মিনী মোছাঃ ছায়মা ওবায়েদ মিতু সম্পাদিকা জেলা মহিলা দল জামালপুর। কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মহসিন কবির,১১ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক লিটন। সভা সঞ্চালনা করেন শহর বিএনপির অন্যতম নেতা এড.মোঃ নজরুল ইসলাম মহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান আরমান, জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,আরো উপস্থিত থাকেন স্থানীয় নেতৃবৃন্দ মেঃ এনামুল হোসেন সজল, মোঃ মোশাররফ হোসেন মোছা ,মোঃ আব্দুর রহমান অন্যতম নেতা শহর বিএনপি,দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা ও পৌর বিএনপির অন্যতম নেতা মোঃ আব্দুর জব্বার, শেখ মোঃ খোকা,সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শান্ত, ১১ নং ওয়াড বিএনপির দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফু,মোঃআব্দুল ওয়াড বিএনপি জামালপুর পৌর শাখা।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি,ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।উঠান বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যের শেষে দোয়া ও তবারক বিতরণ করেন মহল্লা বাসিদের মাঝে ।
মতামত